Al Razzaque Restaurant is a famous restaurant in Bangshal, old Dhaka as well as in Dhaka city. It is luxurious hotel and restaurant in old Dhaka. The restaurant is very familiar for the delicious Bangla taste and local traditional foods. Every day lots of people come to eat, particularly the businessmen who come in old Dhaka for their business purposes.
The Al Razzaque Restaurant serves verities Bengali foods, such as; kachi-berani, rice, chicken biriani, mutton, burhani, various fish curries of rui, ilisa, shrimps, pangus, telapia, egg and salad etc. It serves also light meal such as nun bread, kabab, lachhi, faluda, fenni, coffee, tea, sweetmeat etc. As honor to Hindu religion it does not serve beef that is meat of cow.
There is a separate seating facility for women. However the restaurant is neat and clean; and food also comparatively hygienic. The hotel waiters are so busy for serve the clients. Everything goes smoothly with its professional management system. But the price of food is expensive compare to other general restaurants of Dhaka city. But people choose it for its good well on traditional cooking, hygiene and professional services. Belongs to this restaurant there is juice bar and a residential hotel in upstairs. There is no weekly holiday in Al Razzaque Restaurant . It opens at 6 A.M and closes at 12 P.M each day.
পুরাতন ঢাকার একটি ঐতিহ্যবাহী হোটেল হলো হোটেল আল রাজ্জাক। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের জন্য হোটেল আল রাজ্জাক অত্যন্ত জনপ্রিয়। প্রতিদিন কাছে ও দূরে বিভিন্ন স্থান থেকে প্রচুর লোকজন এই হোটেলে খেতে আসে। হোটেল আল রাজ্জাকে ভাত, মুরগী পোলাও, বিরিয়ানী, মুরগী, খাসি, নদী ও সামুদ্রিক মাছ, ডিম সহ বিভিন্ন প্রকার খাবার পাওয়া যায়। এছাড়া এখানে দধি, মিষ্টি, নান রুটি, কাবাব, ফিরনি, ফালুদা, চা, কফি প্রভৃতি হালকা খাবারও পাওয়া যায়। যেহেতু সব ধর্মের লোকদের কাছে এই হোটেল সমানভাবে জনপ্রিয় তাই এখানে গরুর মাংস পাওয়া যায় না।
মহিলাদের জন্য আলাদা কেবিনের ব্যাবস্থা আছে। হোটেলের কর্মচারীরা তাদের খদ্দেরের সন্তুষ্টি ও সেবার জন্য সর্বদা ব্যস্ত থাকে। হোটেলের ব্যবস্থাপনা অত্যন্ত ভাল এবং পুরো হোটেল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়।
এই হোটেলে অন্যান্য হোটেলের চেয়ে খাবারের দাম বেশী। কিন্তু ভাল পরিবেশ ও সুস্বাদু খাবারের জন্য প্রচুর সংখ্যক লোক প্রতিদিন এই হোটেলে ভীড় জমায়। এই হোটেলের পাশে একটি মিষ্টির দোকান, একটি ফলের রসের দোকান ও উপরে একটি আবাসিক হোটেল আছে যা হোটেল আল রাজ্জাকেরই একটি অংশ।
এই হোটেল সপ্তাহে সাতদিনই খোলা থাকে। এটি প্রতিদিন সকাল ৬:০০টা হতে রাত ১২:০০টা পর্যন্ত খোলা থাকে।



























