Aziz Super Market of Shahabag is situated nearby the National Museum. It is an apartment cum commercial complex and having 14th floored building. First three floor and under ground uses as commercial place and the upper rest part is apartment particularly for bachelor with small space and facilities. About 500 bachelor live in this complex.
This super market is mainly famous for book, publication, Bangla fashion, cultural and alternative literature practices. Local and foreign exclusive books are available here , however contemporary famous books’ Bangla version from the publishers of Aziz Supper Market. Along with cultural practices through the products, marketing even in art thinking, all shop still now focus to Bangla true traditions and culture, but most of case modern motif and forms. Along with books and publication Bangla stylish stationery, Bangla restaurant, sweetmeats, Bangla music and song, etc. are available however there is a number of cultural and art training centers, cyber café and computer training center.
Aziz super market is also famous for “adda” (gossiping). In every afternoon the poets, writers, philosophers, artists and think tankers particular the young generation join in the open “adda”.
However there are about 400 shops are in this market. Generally this market opens in 8:00 AM and closes in 10:00 PM. Thursday opens for half time and Friday is the holiday of Aziz super market.
আজিজ সুপার মার্কেট ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের বিপরীত পাশে অবস্থিত। এটি একটি চৌদ্দ তলা ভবন। ভবনের প্রথম তিন তলা ও আন্ডারগ্রাউন্ড মার্কেট এবং বাকি অংশ আবাসিক ভবন। এই আবাসিক ভবন ব্যাচেলরদের জন্য উৎকৃষ্ট আবাসস্থল। এখানে প্রায় পাঁচশ ব্যাচেলর বাস করে।
এই মার্কেট মূলতঃ বই বিতান ও ফ্যাশন হাউজের জন্য বিখ্যাত। বই বিতানগুলোতে দেশী বিদেশী লেখকদের বহু মূল্যবান বই পাওয়া যায়। আর এই মার্কেটের ফ্যাশন হাউজগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এরা বাঙ্গালী ঐতিহ্য ও রীতিকে তাদের পণ্যের মাধ্যমে ফুটিয়ে তুলে। এছাড়া ষ্টেশনারী, রেষ্টুরেন্ট, মিষ্টির দোকন, বই বাঁধাই কেন্দ্র, হালকা খাবার ঘর, গহনার দোকন, ফ্যাশন সামগ্রী, সিডি, ভিসিডি ক্যাসেটের দোকান ইত্যাদিও এই মার্কেটে রয়েছে। এই বহুতল মার্কেট কাম এ্যাপার্টমেন্ট ভবনে সংস্কৃতি ও আর্ট ট্রেনিং সেন্টার, সাইবার ক্যাফে, কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং অডিটোরিয়াম আছে।
আজিজ সুপার মার্কেট আড্ডার জন্যও বিখ্যাত। এই আড্ডায় অংশগ্রহন করে যে কেউ বাঙ্গালী সভ্যতা, ঐতিহ্য, আচার অনুষ্ঠান, রীতি ইত্যাদি সম্পর্কে বিশদ জানতে পারে। এই আড্ডায় সাধারনত: তরুণ সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিক কমর্ীরা অংশ গ্রহন করে থাকে।
আজিজ সুপার মার্কেটে প্রায় চারশ দোকান আছে। সকাল আটটা হতে শুরু করে রাত দশটা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে। বৃহষ্পতিবার অর্ধদিবস ও শুক্রবার সারাদিন এই মার্কেট বন্ধ থাকে।

















