Baitul Mukarram is the national mosque of Bangladesh. It is situated beside General Post Office of Bangladesh. (GPO). The architecture of Baitul Mukarram is very modern resemble to Mecca. It is an eight stored building. It is a center of million pious Muslim. Many pious people gather here from various part of the country. Every day huge number of Muslim prays here. In Friday and special religious occasion this mosque become fulfill with people.
There is a big religious products market in Baitul Mukarram. Beside mosque market many temporary religious products shops are sustaining around the mosque area. About 700 religious products shops available here. Islamic books, jainamaj, scent, cap, surma ( ash color for eye ), burkha, Islamic CD disk, agorbati, rose water, maswak ( teeth brush) etc. are available here. However wall mate with Islamic calligraphy, mythological photo, show piece, janamas ( carpet for pray ) calendar etc. are also sales here.
Friday is the holiday of Baitul Mukarram market. This market starts at 9:00am and closes at 9:00pm.
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম। এটি মতিঝিল ও গুলিস্তানের মধ্যবর্তী জি,পি,ও এর পাশে অবস্থিত। লাখো মুসলমানের মিলনস্থল এটি। বায়তুল মোকাররামের স্থাপত্যশৈলী অত্যন্ত্য চমৎকার। বায়তুল মোকাররাম এলাকা ঢাকার একটি ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। প্রতিদিন হাজারো মুসলমান এই মসজিদে নামাজ আদায় করে। শুক্রবার ও ধর্মীয় উৎসবের দিনগুলিতে এই মসজিদ মুসুল্লীতে কানায় কানায় পূর্ণ থাকে।
বায়তুল মোকাররাম আটতলা বিশিষ্ট মসজিদ। মসজিদের পাশে রয়েছে বিশাল ধর্মীয় পন্যের মার্কেট। ধর্মীয় বই, জায়নামায, বোরখা, পাটি, তসবীহ, সুরমা, আতর,ও টুপির জন্য এই মার্কেট বিখ্যাত। দোতলা বিশিষ্ট এই মার্কেটের নীচের একপাশ ও দোতলা সম্পূর্ণই সোনার মার্কেট। বাকী অংশে মুসলিম ধর্মীয় পন্যের দোকান। এখানে প্রায় ৭০০ ধর্মীয় পণ্যের দোকান আছে। ২০০০ সালে তৎকালীন সরকার এই মার্কেটের পুনঃনির্মান করেন।
মসজিদ মার্কেট ছাড়াও বায়তুল মোকাররামের সামনে ও পিছনে অনেক ধর্মীয় পণ্যের ভ্রাম্যমান দোকান দেখা যায়। এসব দোকানে, ধর্মগ্রন্থ, তসবীহ, জায়নামায, সুরমা, আতর, টুপি, যয়তুনের ডাল, আগরবাতি, গোলাপজল, ক্যালেন্ডার, ওয়ালমেট, ইসলামী সিডি ভিসিডি ইত্যাদি পাওয়া যায়।
শুক্রবার বায়তুল মোকাররাম মার্কেট বন্ধ থাকে। প্রতিদিন সকাল ৯:০০টা হতে রাত ৯:০০টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে।











