Nowab Sir Soiod Solimullah’s brother-in-law Nowab Mr. Azim built a luxurious palace for recreation and gave name Dilkusha. Although everything of that palace has been perished but a beautiful old mosque and shrine of Nowab family’s members still remain. After divide of the British India on 1947, the Municipal Corporation gave the name of the area as “Dilkusha” as the name was the palace. At present “Shadharan Bima Vhabon” ( General Life Insurance Building ) stands in the place of Dilkusha.
The head office of Bangladesh Biman Airlines is here. In front of Banladesh Biman Building, there is a big archetype of Balaka (bird), the trade mark of Bangladesh Biman Airline. This traffic land known as Balaka Chattor ( Balaka Ground ). Many companies head offices are located here. All buildings of this area mainly uses as office and business place, that is why this place is called Dilkusha Commercial Area.
Janata Bank Vhabon, Agrani Bank Vhabon, Hotel Purbani International, Rajuk Vhabon, Shadharon Bima Vhabon and many other important building stands on Dilkusha. As the governmental holyday on Friday and Saturday, Dilkusha Area looks like a small town with less people.
ইতিহাস বিখ্যাত নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ সাহেবের ভগি্নপতি নবাব আজিম সাহেব চিত্ত বিনোদনের জন্য মতিঝিল এলাকায় অত্যন্ত মনোরম প্রাসাদ নির্মান করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন দিলকুশা । প্রাসাদের প্রায় সব চিহ্নই আধুনিকতার আকাশছোঁয়া ভবনের আড়ালে হারিয়ে গেলেও একটি সুন্দর প্রাচীন মসজিদ ও নবাব পরিবারের কয়েকজন সদস্যের কবর এখনও কালের সাক্ষী হয়ে আছে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন মিউনিসিপালিটি দিলকুশা প্রাসাদের নামানুসারে এই এলাকার নামকরণ করেন দিলকুশা। প্রাসাদস্থলে বর্তমানে শোভা পাচ্ছে বহুতল সাধারন বীমা ভবন।
দেশের উল্লেখযোগ্য বহু শিল্প প্রতিষ্ঠানের প্রধান প্রধান অফিস এই এলাকায় অবস্থিত। এই এলাকার প্রায় সব ভবনই বানিজ্যিক প্রতিষ্ঠানের অফিস হিসেবে ব্যাবহৃত হওয়ার কারণে এলাকাটি মূলতঃ দিলকুশা বানিজ্যিক এলাকা হিসেবে পরিচিত।
বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর প্রধান অফিস এখানে হওয়ার সুবাদে বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের ট্রেডমার্ক বলাকা অবলম্বনে দিলকুশা এলাকায় নির্মিত হয়েছে বিশাল বলাকা ভাষ্কর্য এবং এটি বলাকা চত্ত্বর নামে পরিচিত।
সুউচ্চ জনতা ব্যাংক ভবন, হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল , রাজউক ভবন, সাধারন বীমা ভবন, অগ্রণী ব্যাংক ভবন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা দিলকুশা এলাকায় অবস্থিত।
শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে এই এলাকায় লোকসমাগম কম দেখা গেলেও অন্যান্য দিন এখানে যানবাহন ও লোকজনের ব্যাপক সমাগম দেখা যায়।

















