‘Eastern Plaza’ was established in 1990 on the famous ‘Shunargoan ’ road. This is the first multi stored ultra modern shopping center built in Dhaka city. However, there are now many attractive shopping malls competing with Eastern Plaza for customers, but it has not lost its importance, particularly for the middleclass customers. High-rise buildings such as ‘Mutaleb Plaza’ and the ‘Nahar Computer Complex’ are its neighboring centers, but people know the area as the Eastern Plaza zone.
A five-storied building, Eastern Plaza has 98 shops on each floor, which is dedicated to a specific product category. On the ground floor cosmetics, crockery and gift items are available. The first floor is filled with Sharee (Bangladeshi womens dress) and fashion products. A range from the exotic ‘Jamdani sharee’ to the ‘Tater sharee’ is available here. The second floor is famous for shirts, pants, three piece baby wear and toys. The third floor is well known for jewelry and shoe shops. The top floor is the favourite of the young generation as pirated computer software, DVDs, cell phones, and a cell phone service center are located here. This market opens at 9:00 AM and closes at 9:00 PM six days a week. Friday is the weekly holyday for Eastern Plaza.
১৯৯০ সালে ঢাকার অতি পরিচিত সোনার গাঁ রোডে প্রতিষ্ঠিত হয় বহুতল মার্কেট ভবন ইষ্টার্ণ প্লাজা। ঢাকার ইতিহাসে এটাই মূলত প্রথম অত্যাধুনিক বহুতল শপিং কমপ্লেক্স। বর্তমানে অবশ্য ইষ্টার্ণ প্লাজার মত এবং এর চেয়ে অত্যাধুনিক ও অভিজাত কয়েকশ শপিং মল ঢাকা শহরে গড়ে উঠেছে কিন্তু ইষ্টার্ণ প্লাজার ক্রয় বিক্রয় এখনও আগের মতই জাঁকজমক পূর্ণ। এ মার্কেট মধ্যবিত্তের প্রিয় ক্রয়স্থল। ইষ্টার্ণ প্লাজার সামনে বহুতল ‘নাহার কম্পিউটার কমপ্লেক্স’ এবং একই রোডে সুবিশাল এ্যাপার্টমেন্ট কাম বানিজ্যিক ভবন ‘মোতালেব প্লাজা’ অবস্থিত।
পাঁচতলা বিশিষ্ট আধুনিক শপিং কমপ্লেক্স ইষ্টার্ণ প্লাজায় প্রতিটি ফ্লোরে ৯৮টি করে আলাদা আলাদা পণ্য সামগ্রীর সর্বমোট প্রায় ৫০০টি দোকান আছে।। গ্রাউন্ড ফ্লোরে কস্মেটিকস, ক্রোকারীজ ও গিফ্ট সামগ্রীর দোকান। দোতলায় পুরোটাই শাড়ীর দোকান, ঢাকার ঐতিহ্যবাহী জামদানী শাড়ী, তাঁতের শাড়ীসহ দেশী-বিদেশী সকল প্রকার শাড়ী এই তলায় পাওয়া যায়। তৃতীয় তলায় পাওয়া যায় শার্ট, প্যান্ট, থ্রি-পিস, বাচ্চাদের পোষাক। চতুর্থ তলায় পাওয়া যায় জুয়েলারী ও রকমারী জুতা। পঞ্চম তলা তরুণ গ্রাহকদের প্রিয়। এখানে মোবাইল, সিডি ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পাশাপাশি মোবাইল ফোন সাভিসিংয়ের ব্যবস্থা রয়েছে। এই শপিং কমপ্লেক্স প্রতি শুক্রবার বন্ধ থাকে। সপ্তাহের বাকী ছয় দিন সকাল ৯:০০টা হতে রাত ৯:০০টা পর্যন্ত খোলা থাকে।
বহু বছরের গতানুগতিক ধারায় চলমান জীবনে ইষ্টার্ণ প্লাজা প্রথম আধুনিকতার নতুন দ্বার উন্মোচিত করে ঢাকাবাসীর জীবনকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। আর তাই মানুষের মনে এই মার্কেট ভবন ঠাঁই করে নিয়েছে অতি সহজে যা সুদীর্ঘকাল পর্যন্ত অম্লান থাকবে।

















