The biggest clothes market of Bangladesh is Islampur Clothes Market. This market started from British period with few shops. In Pakistan period this market expended step by step. After independence of Bangladesh this cloth market fully established as the biggest cloth market of the country.
Islampur bazaar stands on the bank of Buriganga River in old Dhaka nearby Sadarghat. It is mainly famous for whole sale clothes market. Jamdani, katan, Rajshahi silk, batik, hand paints sharee are available here. Woman dress three pieces, shirt cloth, pant cloth, bed sheet, cover sheet, lungi and every type of clothses are also available here.
There are many multi stored building built up in Islampur. Such as, Jahangir tower, Latif tower, Ahsanullah super market, Lion tower, Kader Sharkar tower, Doulot complex, Amanullah complex, Khaless mension, Khan mension, Hayat Dulon complex etc. Beside these a lot of small market also available in Islampur. There are more than 12000 whole sale different sizes shops. Everyday thousands people and cloth business man come here from around the country for shopping. There are 10 beautiful mosques in Islampur Bazaar.
The clothes businessmen committee is consisted of the personal involved in the clothes business in the market. The executive members of committee selected by the vote of general businessmen for every two year and control the total market with the committee rule.
Islampur bazaar started in 9:30am and closed in 8:00pm. Friday is holiday. This market also closed in all government holiday.
View Larger Map
ইসলামপুর বাজার
বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারী বস্ত্র বাজার ইসলামপুরে অবস্থিত। ব্রিটিশ শাসনামলে এই বাজারের গোড়াপত্তন হয়। তখন মাত্র কয়েকটি দোকান নিয়ে এই বাজার যাত্রা শুরু করে। তারপর পাকিস্তান আমলে এই বাজারের ধীরে ধীরে ব্যাপক প্রসার হতে থাকে। বর্তমানে ইসলামপুর বাজার দেশের সবচেয়ে বড় পাইকারী বস্ত্র বাজার হিসেবে পরিচিত।
ইসলামপুর বাজার পুরাতন ঢাকার অন্তর্গত এবং বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই বাজারে শাড়ী, লুঙ্গী, থান কাপড়, বিছানার চাঁদর, দরজা-জানালার পর্দা, থ্রী-পিস্, শার্ট ও প্যান্টের পিস্ সহ দেশী-বিদেশী সকল প্রকার কাপড় পাওয়া যায়।
ইসলামপুর বাজারে অনেকগুলো বৃহৎ বহুতলমার্কেট গড়ে উঠেছে। যেমন, জাহাঙ্গীর টাওয়ার, লতিফ টাওয়ার, আহসানউল্লা সুপার মার্কেট, লায়ন টাওয়ার, কাদের সরকার মার্কেট, দৌলত কমপ্লেঙ্, আমানুল্লা কমপ্লেঙ্, খালেছ ম্যানশন, খান ম্যানশন, হায়াত দোলন কমপ্লেঙ্ ইত্যাদি। এগুলো ছাড়াও ছোট ছোট অনেক মার্কেট ইসলামপুর এলাকায় রয়েছে। ইসলামপুরে ছোট বড় সব মিলিয়ে প্রায় বার হাজার পাইকারী কাপড়ের দোকান আছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোক এই বাজারে কেনাকাটা করতে আসে।
ইসলামপুর এলাকার একসময়ের বিখ্যাত সিনেমা হল, লায়ন সিনেমা হল। সেটি ভেঙ্গে তৈরী হয়েছে ইসলামপুরের সর্ববৃহৎ বহুতল মার্কেট, লায়ন টাওয়ার। ইসলামপুর বাজারের অভ্যন্তরে দশটি সুদৃশ্য মসজিদ রয়েছে। দোকান মালিক, কর্মচারী ও ক্রেতারা সহ এলাকার স্থানীয় লোকজন এই সকল মসজিদে নামাজ আদায় করে।
ইসলামপুর বাজারের সকল ব্যাবসায়ী মিলে গড়ে তুলেছেন বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি। এই সমিতির পরিচালনা কমিটি প্রতি দুই বছর অন্তর অন্তর সাধারন ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হয়। এবং নির্বাচিত প্রতিনিধিরা সমিতির নিয়ম অনুযায়ী বাজার নিয়ন্ত্রন করেন।
ইসলামপুর বাজার সকাল ৯:৩০টায় শুরু হয়ে রাত ৮:০০টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ইসলামপুর বাজারের সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া সকল সরকারী ছুটির দিনেও ইসলামপুর বাজার বন্ধ থাকে।

















