Kaptan Bazaar stands beside Gulistan in old Dhaka. This is very old market in Dhaka city. In 1940 this Bazaar was firstly established and named was Thatari Bazaar. In next in Pakistan period many captains of ship from Sadarghat came here everyday for shopping and for this reason, this part of Thatari Bazaar changed its name into Kaptan (captain) Bazaar.
In this market there are almost 2000 shops of verities items. Glossary, stationery, confectionery, hardware and household necessary things are available in this market. Broiler and local chicken, different types of bird, mutton and fish however, huge number of fish sale here.
The shopkeepers made Kaptan Bazaar Business Association to control market and business security. More than 40000 people do marketing here every day. Friday is the weekly holiday of this market. The market open in 8:00am and closed in 9:00pm everyday.
কাপ্তান বাজার গুলিস্তানের পাশে পুরাতন ঢাকায় অবস্থিত। এটি ঢাকা শহরের একটি প্রাচীন বাজার। আনুমানিক ১৯৪০ সালে এই বাজার প্রথমে ঠাঁটারী বাজার নামে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান শাসনামলে প্রচুর সংখ্যক জাহাজের ক্যাপ্টেন এই বাজারে নিয়মিত বাজার করতে আসতো। এবং এর প্রেক্ষিতেই ঠাঁটারী বাজারের এই অংশের নামকরণ হয় ক্যাপ্টেন বাজার।
ক্যাপ্টেন বাজারে প্রায় ২০০০ বিভিন্ন ধরনের খুচরা ও পাইকারী দোকান রয়েছে। মুদি, ষ্টেশনারী, হার্ডওয়্যার, কাঁচা বাজার সহ সাংসারিক ব্যাবহার্য সকল প্রকার পন্য সামগ্রী এই বাজারে পাওয়া যায়। এই বাজারে দেশী ও ব্রয়লার মুরগী , বিভিন্ন ধরনের পাখি, গরু-ছাগল সহ সব ধরনের মাংস, বিপুল পরিমানে স্বাদু ও মিঠা পানির মাছ পাওয়া যায়।
বাজার নিয়ন্ত্রনের জন্য সকল দোকান মালিক মিলে কাপ্তান বাজার ব্যাবসায়িক সমিতি গঠন করেছেন। এই বাজারে প্রতিদিন প্রায় চলি্লশ হাজার লোক কেনাকাটা করতে আসে। সপ্তাহের প্রতি শুক্রবার ক্যাপ্টেন বাজার বন্ধ থাকে। ক্যাপ্টেন বাজার সকাল ৮:০০টায় শুরু হয়ে রাত ৯:০০টা পর্যন্ত খোলা থাকে।

















