Dhaka city is expanding in all directions due to its ever-increasing population through migration from the country-side. Most people don’t have the ability to buy land in main city but have a desire to live in the capital. As a result there are huge new housing estates appearing on the periphery of the city in places such as Uttara. Along with the housing come the markets and business centers. A major issue in this development is the question of infrastructure, which architects and town planners are trying to address, sometimes with success.
Khilkhet is a famous bazaar in the Uttara. Although Khilkhet Bazaar looks old it is in fact new new. Unfortunately the local road is not in good condition, and with a little rain, the road become muddy. Despite this the area is developing rapidly and there multistoried buildings in the area including the five star Dhaka Regency Hotel which is located just behind Khilkhet general market. There are also modern restaurants, education centers, shops and a shopping mall adjacent to the Bazaar, catering to an expanding population.
There is a rail line and rail crossing making it at a high-risk area, but the local people don’t seem to care about this. There is a over bridge and the rail line beside Khilkhet Bazaar, close to the market, which has also become market of floating shops of cloths, fruits, books, and newspapers. Beside this bazaar a shopping market named Mannan Shopping Center, which specializes in gifts and crockery, ceramics, cosmetics, ladies and gents garments.
There are about 300 shops in this bazaar. It opens at 7:00 AM and runs until 10:30 PM. Vegetables, fish, meat, rice and all kind of daily necessary products available here.
খিলক্ষেত বাজার
জনসংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে ঢাকার আবাসিক এলাকা ও ঘরবাড়ীর সংখ্যা। ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় গড়ে উঠছে নতুন নতুন আবাসন প্রকল্প। কিছুকাল আগেও খিলক্ষেত এলাকায় তেমন কোন ঘরবাড়ী ছিল না, ছিল বিশাল জলাশয়। নগরায়নের দৌরাত্মে খিলক্ষেতেও গড়ে উঠেছে অজস্র বহুতল ভবন সমৃদ্ধ আবাসিক এলাকা। সেই সাথে এখানে তৈরী হয়েছে হোটেল, রেষ্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান, মার্কেট, বাজার ও আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা।
খিলক্ষেত এলাকার মাঝ দিয়ে চলে গেছে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়কের দুই পাশেই গড়ে উঠছে পরিকল্পিত খিলক্ষেত নগরী। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন এই খিলক্ষেত এলাকায় তৈরী হয়েছে ফাইভ ষ্টার হোটেল “ঢাকা রিজেন্সি”। হোটেলটির অবস্থান মহাসড়ক সংলগ্ন ঢাকা ট্রেড সেন্টার বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে একটি অত্যাধুনিক শপিং মলও রয়েছে। মহাসড়ক পারাপারের জন্য আছে ওভার ব্রিজ। খিলক্ষেত বাজারটি মূলত রেল লাইনের পাশ থেকে শুরু। ওভার ব্রিজের নিচে ও বাজারের রাস্তা সংলগ্ন প্রচুর ভ্রাম্যমান কাপড়ের দোকান, ফলের দোকান, চা-ষ্টল, সিডি ও অন্যান্য সামগ্রীর দোকান দেখা যায়।
খিলক্ষেত বাজারটি রাস্তার পাশে সমান্তরালে গড়ে উঠেছে। এই বাজারে সব ধরনের শাক-সব্জি, মাছ-মাংস, চাল-ডাল ও দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায়। এই বাজারে প্রায় দুই শতাধিক দোকান আছে। বাজারটি প্রতিদিন সকাল ৭:০০টা হতে রাত ১০:৩০ পর্যন্ত খোলা থাকে। বাজারের পাশে বহুতল ভবন মান্নান প্লাজার নীচতলার সম্পূর্ণ এবং দ্বিতীয় তলার একাংশে তৈরী হয়েছে মার্কেট। এখানে ক্রোকারীজ, কসমেটিকস, গিফট কর্ণার, জুতা, নারী-পুরুষের পোষাক ইত্যাদি পাওয়া যায়। মার্কেটের বাজার সংলগ্ন অংশে চাউলের দোকান, ষ্টেশনারী, রেষ্টুরেন্ট ইত্যাদি দোকানের গড়ে উঠেছে।

















