Najira bazaar is located nearby Dhaka medical college, Gulistan and Bango Bazaar in old Dhaka. There are restaurant, stationary, groceries, confectionary, vegetable- fish –meat &fruits shops, and other many shops are available beside the road of Najira bazaar.
Dhakas famous Hazi Biriani House is here. Beside this there are also some other famous “Biriany” (fried rice) house here. Famous food of old Dhaka “Bakor khani” (one kinds of hand made biscuit like dry cake) has been produced and sold here.. In total above 2000 different shops have in Najira bazaar.
Shoe making factory is another mentionable feature of Najira Bazaar. There are about 1000 shoe making factories and 250 shoe item shops here. However in Najira Bazaar have many wall cloth shops.
People are very pious of this area. There have some luxurious designed mosque here. Najira bazaar started in 7:30am and closed in 9:00pm. This bazaar have no holidays.
নাজিরা বাজার ঢাকা মেডিক্যাল কলেজের অদূরে পুরাতন ঢাকায় অবস্থিত। এটি গুলিস্তানের পাশর্্ববর্তী একটি ব্যস্ততম এলাকা। নাজিরা বাজারের রাস্তার দু’পাশে খাবার হোটেল, কাঁচা বাজার, ষ্টেশনারী, মুদি দোকান, কনফেকশনারী, সাইকেল, তৈরী জুতা ও অন্যান্য দোকান রয়েছে।
ঢাকা শহরের বিখ্যাত হাজী বিরিয়ানী হাউজ এখানে অবস্থিত। অবশ্য আরও বেশ কিছূ ভাল বিরিয়ানী হাউজও এখানে রয়েছে। পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকর খানি তৈরীর কারখানা ও বিক্রয়কেন্দ্রও রয়েছে এখানে। সব মিলিয়ে প্রায় ২০০০টির বেশী দোকান রয়েছে নাজিরা বাজারে। নাজিরা বাজারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো জুতা তৈরীর কারখানা। এখানে প্রায় ১০০০ জুতা তৈরীর কারখানা রয়েছে। নাজিরা বাজারের আগাসাদেক রোডে প্রায় ২৫০টি জুতা তৈরীর খুচরা মালামালের দোকান রয়েছে। এগুলোতে জুতার সোল্ড, ষ্টিকার, ঘাম সহ জুতা তৈরীর যাবতীয় সরঞ্জামাদি পাওয়া যায়। তাছাড়া নাজিরা বাজারে প্রায় ২৫টি ওয়াল কথ এর পাইকারী দোকান রয়েছে।
এই এলাকার মানুষ অত্যন্ত ধর্মপ্রান। বেশ কারুকার্য সম্বলিত মসজিদ এখানে দেখতে পাওয়া যায়। নাজির বাজার প্রতিদিন সকাল ৭:৩০টায় শুরু হয়ে রাত ৯:০০টা পর্যন্ত খোলা থাকে।



























