Rayer Bazaar City Corporation Market was built in 1965. It’s a historical and traditional market of Dhaka City. This area is named Rayer Bazaar following the name of the bazaar although the location has another name, Sultan Ganj, which is found on signboards, banners and festoons but Rayer Bazaar is the most popular name to the people. People from the Dhanmondi, Hazaribag and Sultan Ganj areas are the main customers of this bazaar. Once the bazaar was on the bank of the Buriganga River but now the riverbanks have been illegally reclaimed for buildings. Although Buriganga River has diminished in size it remains deadly.
The original beauty of Bangladesh can be found in a village on the opposite side of Buriganga River. All kinds of fresh vegetables, fishes and other things come Rayer Bazaar from this village, meaning the commodities of this bazaar are always fresh, tasty and in demand. There are 550 shops in the Bazaar. Vegetables, fruits, fish, meat, grocery items, stationary items and all kinds of daily needs are sold in this market. Beside these items, hardware, crockery, cosmetic, readymade garments, tailors, metallic products, gifts and many other necessary products are found in this market.
A beautiful mosque was built in 1971 beside this bazaar. In addition many small restaurants, tea-stalls, pan-cigarette shops and hawkers are found in this area. Everyday this bazaar starts at 7:00 AM and closes at 9:00 PM. The Dhaka City Corporation has a plan to develop the site with a multistoried building.
Bodhovum’ (the killing place) is located here. During the independence struggle many Bangladeshi intellectuals were arrested and brought here and executed. The Government has established a monument here to recognize the large number of Bengalis who sacrificed their lives for the nation.
রায়ের বাজার
রায়ের বাজার সিটি কর্পোরেশন মার্কেট ঢাকা শহরের একটি পুরাতন বাজার। বাজারটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই বাজারের নামানুসারে এই এলাকার নামকরণ হয়েছে রায়ের বাজার। এই এলাকা অবশ্য সুলতানগঞ্জ নামেও পরিচিত। তবে সাইনবোর্ড বা ব্যানারে সুলতানগঞ্জ নামটি দেখা গেলেও লোকের মুখে এটি রায়ের বাজার নামেই বেশী পরিচিত। ধানমন্ডি, হাজারীবাগ ও রায়ের বাজার এলাকার লোকজনের কাছে এই বাজারটির গুরুত্ব অনেক। বাজারটি একসময় বুুড়িগঙ্গা নদীর তীরবর্তী ছিল। কালের আবর্তে নদী ভরাট হয়ে বর্তমানে এখানে একটি সমৃদ্ধ জনপদ গড়ে উঠলেও তসরুপ ও অবৈধভাবে দখল হওয়া অর্ধমৃত ও রুগ্ন বুড়িগঙ্গা আজও অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে।
বুড়িগঙ্গার ওপারেই খুঁজে পাওয়া যায় বাংলার চিরায়ত গ্রামের অস্তিত্ব। এই গ্রামগুলো থেকেই মাছ, শাক-সব্জি, ফল-মূল ও অন্যান্য পণ্য সরাসরি চলে আসে এই বাজারে। তাই রায়ের বাজারের পণ্যসামগ্রী সতেজ ও সুস্বাদু হিসেবে সব মহলের লোকজনের কাছে ব্যাপক পরিচিত। রায়ের বাজারে সর্বমোট ৫৫০টি দোকান রয়েছে। এই বাজারে শাক-সব্জি, দেশী-বিদেশী ফল, মাছ, মাংস, মুরগী, মুদি সামগ্রী, ষ্টেশনারী সামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যায়। এছাড়া এখানে হার্ডওয়্যার, ক্রোকারীজ, কসমেটিকস, তৈরী পোষাকের দোকান, টেইলার্স, তৈজসপত্র, গিফট ও শো-পিস সহ প্রায় সকল প্রকার পণ্যই পাওয়া যায়।
১৯৬৫ সালে নির্মিত একতলা ছাদবিশিষ্ট এই বাজারটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে ২০০৬ সালে তৎকালীন তত্বাবধায়ক সরকার এটিকে পরিত্যাক্ত ঘোষনা করে এবং এটি ভেঙ্গে বহুতল মার্কেট কাম এ্যাপার্টমেন্ট বানানোর পরিকল্পনা করা হয়। কিন্তু বাজারের দোকান মালিকদের সাথে সরকার পক্ষের সমঝোতার অভাবে বাজারটি পূর্বের মতই চলছে। তবে খুব শীঘ্রই এই বাজারের সংস্কার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বাজারটি শুরু থেকেই ঢাকা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন কিন্তু ২০০৬ সালে পরিত্যাক্ত ঘোষনার পর এটি স্থানীয় লোকজনের তৈরী একটি কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে।
বাজারটির পাশেই ১৯৭১ সালে নির্মিত হয় মসজিদুল আরাফাহ নামে একটি মসজিদ। বাজারকে কেন্দ্র করে এই এলাকায় দেখা যায় অনেক ছোট ছোট রেষ্টুরেন্ট, চা-ষ্টল, পান-সিগারেটের দোকান ও ভ্রাম্যমান হকারের আনাগোনা। ঐতিহ্যবাহী এই বাজার প্রতিদিন সকাল ৭:০০টা হতে রাত ৯:০০টা পর্যন্ত খোলা থাকে।
উল্লেখ্য রায়ের বাজারে একটি বধ্যভূমি, যেখানে ঢাকা শহর থেকে বুদ্ধিজীবিদের ধরে এনে ১৯৭১ সালে হত্যা করা হতো । সরকার এখানে একটি বুদ্ধিজীবি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করেছে।

















