Another olde market of old Dhaka is Roy Shahab Bazaar. It was named with the name of a famous land lord Mr. Roy Bahadur in British period. Elite people of that time shopping in this market. The land of this bazaar was some elite Hindu. During Pakistan Bangladesh division and riot of 1947 these Hindu people left and went away in India. After that some greedy local people capture their land by addressing themselves as relative of land owner. But after a certain period government as public property. Now the Roy Shahab Bazaar controlled by Dhaka City Corporation.
There are 300 shops inside and about 400 shops road side of Roy Shahab Bazaar. Rice, vegetable, fish and all daily necessary things are available here. Some stationery, glossary, fruits shop, restaurant are also seen here.
Roy Shahab Bazaar is mainly famous for vegetable and hardware shops. This is the one market between two whole sale hardware markets of the country. There are about 70 whole sale hardware shops and huge number of vegetable, fish, chicken and general shops in this market. Nat-boltu, chatki, zinari, pipe, haturi and other many iron things are sale here.
This market starts everyday on 8:00 am and closed on 8:00 pm. Friday is the weekly holiday of Roy Shahab Bazaar.
পুরাতন ঢাকার আরেকটি প্রাচীন বাজারের নাম হচ্ছে রায় সাহেব বাজার। কথিত আছে জমিদারী প্রথা চালুর সময় রায় বাহাদুর নামে একজন বিত্তশালী জমিদারের নামানুসারে এই বাজারের নামকরণ হয় রায় সাহেব বাজার। ঐ সময়কার সম্ভ্রান্ত ব্যাক্তি বর্গরা এই বাজারে বাজার করতেন। রায় সাহেব বাজার এলাকা মূলতঃ কয়েকজন হিন্দু ব্যক্তির মালিকানা ছিল। ভারত ও পাকিস্থান বিভাজনের পর ঐ হিন্দু ব্যাক্তিরা জমিজমা ফেলে ভারতে চলে যায়। তখন সুবিধাবাদী লোকজন আত্মীয় দাবী করে ঐ সমস্ত জমি দখলে নেয়। পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে আদালতের রায়ে এ সকল জমি স্থানীয় সরকারের অধীনে চলে আসে। তারই ফলস্বরুপ রায় সাহেব বাজার বর্তমানে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রনাধীন।
রায়সাহেব বাজারের অভ্যন্তর ও রাস্তার পাশে মিলে প্রায় ৯০০টি দোকান আছে। এর মধ্যে ৩০০টি বাজারের ভিতরে এবং প্রায় ৪০০টি রাস্তার পাশে রয়েছে। সব্জি, মাছ, মাংস, মুরগী, চাল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এখানে পাওয়া যায়। তাছাড়া রাস্তার পাশে মুদি দোকান, ষ্টেশনারী, ফলের দোকান ও কয়েকটি ছোট-বড় খাবার হোটেলও রয়েছে।
রায়সাহেব বাজার মূলতঃ হার্ডওয়্যার সামগ্রীর জন্য বিখ্যাত। বাংলাদেশের দুটি পাইকারী হার্ডওয়্যার সামগ্রী বিক্রয় কেন্দ্রের মধ্যে এটি অন্যতম। এখানে প্রায় ৭০টি হার্ডওয়্যার সামগ্রীর পাইকারী বিক্রয় দোকান রয়েছে। এসব দোকানে লৌহজাত বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়। যেমনঃ নাট-বল্টু, চাটকি, পাইপ, জিনারী বা পেরেক, হাতুরী ইত্যাদি।
রায় সাহেব বাজার সকাল ৮:০০টায় শুরু হয়ে রাত ৮:০০ পর্যন্ত খোলা থাকে। শুক্রবার রায় সাহেব বাজারের সাপ্তাহিক ছুটির দিন।

















